স্বাগতম
আপনার সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠান মাদক মুক্ত সমাজ গঠন করুন আবর্জনা সঠিক স্থানে ফেলুন আপনার সন্তানের জন্ম নিবন্ধন সম্পন্ন করুন আপনার পরিবেশকে পরিচ্ছন্ন রাখুন

প্রকল্প

বিষয়ঃ ব্যক্তিগত ঋণ গ্রহণের অনুমতি প্রদানের সুপারিশ প্রসঙ্গে।

 মাধ্যমঃ যথাযথ কর্তৃপক্ষ।

মহোদয়,

উপযুক্ত বিষয়ের আলোকে আপনার সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে, জনাব শাহ আলম, হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর, কান্দিরপাড় ইউনিয়ন পরিষদ, লাকসাম, কুমিল্লা, ২০-০২-২০২২ খ্রিস্টাব্দ তারিখ হতে অদ্যাবধি অত্র ইউনিয়ন পরিষদে সততা, নিষ্ঠা ও সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছেন।

তিনি অত্র ইউনিয়ন পরিষদের একজন নিয়মিত চাকরিরত এবং ১৬তম গ্রেডভুক্ত বেতনভোগী কর্মকর্তা। ব্যক্তিগত প্রয়োজনে তিনি সোনালী ব্যাংক পিএলসি, কোর্ট বিল্ডিং শাখা, কুমিল্লায় পরিচালিত তাঁর বেতন হিসাব নং ১৩১১০০১০১০৫২০ এর বিপরীতে ,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা ব্যক্তিগত ঋণ গ্রহণের জন্য আবেদন করেছেন।

তাঁর চাকরির স্থায়িত্ব, কর্মদক্ষতা এবং নিয়মিত বেতন প্রাপ্তির বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁর অনুকূলে উক্ত ব্যক্তিগত ঋণ গ্রহণের প্রয়োজনীয় অনুমতি প্রদানপূর্বক সদয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হলো।

 

 

 

 

প্রাপক:

উপজেলা নির্বাহী অফিসার

লাকসাম, কুমিল্লা।